দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামাবাদের বৈঠক ফলপ্রসূ না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করলে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্ভব।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘মার্কিন সরকার যদি তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ বের করা সম্ভব।’
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। বৈঠকটি প্রায় ২১ ঘণ্টা ধরে চললেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। গত ফেব্রুয়ারিতে টানা ২১ দিন সংলাপ হলেও কোনো চুক্তি হয়নি। পরবর্তীতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় বসে দুই দেশ। তবে সর্বশেষ বৈঠকেও অচলাবস্থা কাটেনি।
এমএস/